সংবাদ

সোনারগাঁয়ে বাসে বেআইনি ভাড়া, শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

সোনারগাঁয়ে বাসে বেআইনি ভাড়া, শিক্ষার্থীদের প্রতিবাদ
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ঢাকা চলাচলকারী ‘স্বদেশ’ ও ‘দোয়েল’ পরিবহনের বেআইনি ভাড়া আদায়, শিক্ষার্থীদের হাফ পাস না দেওয়া এবং যাত্রী হয়রানির অভিযোগ এনে ‘ছাত্র জনতা’র ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও যাত্রীসাধারণ। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোগড়াপাড়া চৌরাস্তা ওভারব্রিজের নিচে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত রাইয়ান ইসলাম, সাবির আল রাজ ও সাইফুল ইসলাম শাওনসহ ছাত্র জনতার কয়েকজন বলেন, সোনারগাঁ থেকে প্রতিদিন শিক্ষার্থী, সাধারণ মানুষ ও জীবিকার প্রয়োজনে অনেকে ঢাকা যাতায়াত করেন। এই রুটে চলাচলকারী প্রধান দুটি বাস সার্ভিস ‘স্বদেশ’ ও ‘দোয়েল’ পরিবহন দীর্ঘদিন ধরে যাত্রী ও শিক্ষার্থীদের জিম্মি করে চরম নৈরাজ্য চালিয়ে আসছে। সরকারিভাবে (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে তারা নিজেদের ইচ্ছেমতো প্রতি যাত্রীর কাছ থেকে ৭৫-৮০ টাকা অন্যায়ভাবে আদায় করছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সরকারি সুস্পষ্ট আইন ও নির্দেশনা থাকা সত্ত্বেও তারা শিক্ষার্থীদের আইনি অধিকার ‘হাফ পাস’ বা অর্ধেক ভাড়া দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানাচ্ছে। হাফ পাস দাবি করলে বাসের স্টাফরা শিক্ষার্থীদের সঙ্গে চরম দুর্ব্যবহার, গালাগালি এবং প্রকাশ্য লাঞ্ছনার মতো ঘটনা ঘটাচ্ছে। যেখানে হাফ পাস দেওয়ার কথা, সেখানে তারা জোরপূর্বক মাত্র ৫-১০ টাকা কমিয়ে দিয়ে বৈষম্যমূলক আচরণ করছে।

এ সময় শিক্ষার্থীরা পরিবহন কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বিআরটিএ (ইজিএস) কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে টানানো বাধ্যতামূলক করা এবং কোনোভাবেই সরকারি তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় না করা; সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য বিনা শর্তে ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) কঠোরভাবে নিশ্চিত করা; হাফ পাস বা ভাড়ার বিষয়ে যাত্রী ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারকারী ও লাঞ্ছনাকারী বাস কন্ডাক্টর ও চালকদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং এই রুটে ভাড়া নৈরাজ্য বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা।

প্রতিবাদ সমাবেশ শেষে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার্থে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে থানায় স্মারকলিপি দেওয়া হয়।

এই বিষয়ে দোয়েল পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলজার হোসেন ও স্বদেশ পরিবহনের চেয়ারম্যান আ. রহমান জানান, আমরা অতিরিক্ত ভাড়া আদায় করছি না। সরকারি গেজেট দেখাতে পারলে আমরা হাফ পাস দেব।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, সরকারি আইনের বাইরে কেউ অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে বাসে বেআইনি ভাড়া, শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত