বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের ফাঁসি কার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিতাড়িত ফ্যাসিস্ট আসতে চায়। যে ফ্যাসিস্ট সরকার খুন, গুম ও হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, আলেমদের হত্যা করেছে, কিন্তু তাদের মধ্যে কোনো সচেতনতা নেই। এখনো তারা হুমকি-ধমকি দেয়। জনগণ ঐক্যবদ্ধভাবে সেই জালেম সরকারকে বিতাড়িত করেছে।
স্থানীয় মৎস্য খামারিদের উদ্দেশে মন্ত্রী বলেন, সারা বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীকে কীভাবে স্বাবলম্বী করা যায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। প্রান্তিক খামারিরা যেন নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে, সেজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের পাশাপাশি মৎস্য খামারি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে গেছেন।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা।
আলোচনা সভা শেষে দৌলতপুর উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের অর্ধশত দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন