নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণ, নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে মোট ১২ আসামিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার শীতলক্ষ্যা নদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, ভোরে পূর্বগ্রাম এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলারে কয়েকজন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল-এমন খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতির অভিযোগে গন্ধর্বপুর এলাকার রেদওয়ান হোসেন, হিমেল মাহমুদ, তানভীর হোসেন ও কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণ, নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার ১২ জনকে মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন