যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রিপন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে এ অভিযান পরিচালনা করেন। সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা ৩ হাজার ৪০০ গ্রাম ওজনের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
এছাড়া দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ওয়াচসহ সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত স্বর্ণের বার যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত মালামালসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন