সংবাদ

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে যবিপ্রবি

প্রতিনিধি , বেনাপোল (যশোর)
প্রতিনিধি , বেনাপোল (যশোর)
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে যবিপ্রবি
ছবি : সংবাদ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্বমঞ্চে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০ ব্যান্ডের মধ্যে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২০২৭ সালের এই বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

শিক্ষার পরিবেশ, গবেষণার মান, গবেষণার প্রভাব ও আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনা করে তৈরি এই তালিকায় বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই শীর্ষ ৮০০-র মধ্যে জায়গা করতে পারেনি।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ৮০১ থেকে ১০০০-এর ব্যান্ডে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যথাক্রমে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এরপর ১০০১ থেকে ১২০০-এর ব্যান্ডে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

এই গৌরবময় অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এটি যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে একসঙ্গে কাজ করব।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এই সাফল্যকে একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। অন্যদিকে, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান জানান, সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের এই সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে যবিপ্রবি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত