সংবাদ

টাঙ্গাইলে রাতের আঁধারে ৪টি প্রতিমা ভাঙাল দুর্বৃত্তরা

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

টাঙ্গাইলে রাতের আঁধারে ৪টি প্রতিমা ভাঙাল দুর্বৃত্তরা
ছবি : সংবাদ

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে একটি দুর্গা মন্দিরে ঢুকে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়ায় রাধা-গোবিন্দ মন্দির সংলগ্ন আর্য সমিতির দুর্গা মন্দিরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। সপ্তাহখানেক আগে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ করে মণ্ডপটি পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমার অংশ ভাঙা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, পূজা কমিটির লোকজন বুধবার রাত ১০টার দিকেও প্রতিমাগুলো অক্ষত অবস্থায় দেখেছিলেন। সকালে মন্দিরের পাশে ফুল তুলতে এসে স্থানীয় এক নারী প্রতিমাগুলোর মাথা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে রাতের আঁধারে ৪টি প্রতিমা ভাঙাল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে একটি দুর্গা মন্দিরে ঢুকে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়ায় রাধা-গোবিন্দ মন্দির সংলগ্ন আর্য সমিতির দুর্গা মন্দিরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। সপ্তাহখানেক আগে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ করে মণ্ডপটি পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমার অংশ ভাঙা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, পূজা কমিটির লোকজন বুধবার রাত ১০টার দিকেও প্রতিমাগুলো অক্ষত অবস্থায় দেখেছিলেন। সকালে মন্দিরের পাশে ফুল তুলতে এসে স্থানীয় এক নারী প্রতিমাগুলোর মাথা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত