সংবাদ

'আমি আওয়ামী লীগ না, আমি হেলমেট পরবো না'

আখতারুজ্জামানের রিমান্ড মঞ্জুর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

আখতারুজ্জামানের রিমান্ড মঞ্জুর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, বিমানবন্দরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন রয়েছে কি না এবং এর মাধ্যমে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো সুদূরপ্রসারী উদ্দেশ্য ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি।

আদালতে তোলার সময় প্রিজনভ্যান থেকে নামানোর মুহূর্তে জামায়াত নেতা আখতারুজ্জামানের আচরণ বেশ উত্তপ্ত ও আলোচিত হয়ে ওঠে। মাথা থেকে হেলমেট ছুড়ে ফেলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি আওয়ামী লীগ না, আমি হেলমেট পরবো না।’

এছাড়া প্রিজনভ্যান থেকে নামার ঠিক আগ মুহূর্তে এক পুলিশ সদস্যকে উদ্দেশ করে তাকে শাসাতে দেখা যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হাত ধরবেন না... সাবধান... আদালত তোমার না।’

তার এমন উত্তেজনাকর ও হুমকিসূচক কথাবার্তার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে বিমানবন্দর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে লাগেজ ও ট্রলি পেতে ব্যাপক বিলম্ব ঘটে। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হলে আখতারুজ্জামান তার সঙ্গে অত্যন্ত অশালীন ভাষায় কথা বলেন এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

এছাড়া তার সহযোগীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তাকর্মী বাধা দেওয়ায় তাদের ওপর চড়াও হন তিনি। এমনকি জমজমের পানির বোতল ছুড়ে ফেলাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গেও চরম মারমুখী আচরণ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আখতারুজ্জামানের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত