নারিকেল দিয়ে মিষ্টি কিংবা নোনতা—দুই ধরনেরই নানা পদ তৈরি করা যায়। পরিচিত এই উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব ভিন্ন স্বাদের একটি খাবার, নারিকেলের চিড়া। দেখতে আকর্ষণীয় এই খাবারটি পাওয়া যায় রাস্তার পাশের বিভিন্ন খাবারের দোকানেও। তবে চাইলে খুব সহজেই বাড়িতেও তৈরি করতে পারেন এটি।
যা লাগবে
তৈরির পদ্ধতি
প্রথমে নারকেল ভেঙে শাঁস বের করে নিন। শাঁসের পেছনে থাকা বাদামি অংশটি বঁটি বা ছুরি দিয়ে পাতলা করে পরিষ্কার করে ফেলুন। এরপর ধারালো ছুরি কিংবা পিলার দিয়ে শাঁসটি খুব পাতলা ও লম্বা করে কাটতে হবে। ফালিগুলো যেন চিড়ার মতো দেখতে হয়, সেদিকে খেয়াল রাখুন।
কাটা নারিকেলের ফালিগুলো পরিষ্কার পানিতে ৪-৫ বার ধুয়ে নিন। এরপর কড়াইয়ে পানি ও চিনি দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি সম্পূর্ণ গলে সিরা কিছুটা ঘন হয়ে এলে তাতে এক চিমটি লবণ দিন।
এবার ধুয়ে রাখা নারিকেলের ফালিগুলো সিরার মধ্যে দিয়ে দিন। মাঝারি আঁচে রেখে নিয়মিত নাড়তে থাকুন, যাতে সিরা ভালোভাবে নারিকেলের সঙ্গে মিশে যায়।
পানি ধীরে ধীরে শুকিয়ে এলে নারিকেলের ফালিগুলো শুকনো, মুচমুচে ও হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এ অবস্থায় চুলার আঁচ বন্ধ করে দিন।
সবশেষে নারিকেলের ফালিগুলো অন্য একটি পাত্রে তুলে ছড়িয়ে দিন। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরই তৈরি হয়ে যাবে নারিকেলের চিড়া। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন