বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থল থেকে পুলিশ নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন - দোনা কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং মোহাম্মদ জামাল মাস্টারের ছেলে মুহিবুল্লাহ (১৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া সাইনবোর্ডগামী ডাববোঝাই একটি দ্রুতগতির নসিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিবুল্লাহর মৃত্যু হয়। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। অসাবধানতা ও বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন