সংবাদ

বান্দরবানে দুর্নীতিগ্রস্তদের পদায়ন বন্ধের দাবি

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

বান্দরবানে দুর্নীতিগ্রস্তদের পদায়ন বন্ধের দাবি
ছবি : সংবাদ

বান্দরবানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের পদায়ন বন্ধ এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র ঐক্য। শনিবার (৩ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দুর্নীতির অভিযোগে বান্দরবানের সাবেক সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে গত ২০ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তাকে পুনরায় বান্দরবানের সিভিল সার্জন হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র ঐক্যের নেতারা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে এ আদেশ বাতিলের দাবি জানান।

এ ছাড়া টাঙ্গাইলের বাসাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় দেশজুড়ে আলোচিত উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে বান্দরবানের রোয়াংছড়িতে পদায়নের আদেশে ক্ষোভ প্রকাশ করেন তারা। এলজিইডির ২৪ সেপ্টেম্বরের ওই আদেশ বাতিল করে দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তিমূলকভাবে পার্বত্য বান্দরবান জেলায় বদলি বা পদায়নের প্রথা বন্ধের দাবি তোলেন বক্তারা।

একই সঙ্গে সংবাদ সম্মেলন থেকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান সংগঠনটির নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বান্দরবানে দুর্নীতিগ্রস্তদের পদায়ন বন্ধের দাবি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের পদায়ন বন্ধ এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র ঐক্য। শনিবার (৩ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দুর্নীতির অভিযোগে বান্দরবানের সাবেক সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে গত ২০ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তাকে পুনরায় বান্দরবানের সিভিল সার্জন হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র ঐক্যের নেতারা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে এ আদেশ বাতিলের দাবি জানান।

এ ছাড়া টাঙ্গাইলের বাসাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় দেশজুড়ে আলোচিত উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে বান্দরবানের রোয়াংছড়িতে পদায়নের আদেশে ক্ষোভ প্রকাশ করেন তারা। এলজিইডির ২৪ সেপ্টেম্বরের ওই আদেশ বাতিল করে দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তিমূলকভাবে পার্বত্য বান্দরবান জেলায় বদলি বা পদায়নের প্রথা বন্ধের দাবি তোলেন বক্তারা।

একই সঙ্গে সংবাদ সম্মেলন থেকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত