সংবাদ

আর্জেন্টিনার যৌথ ৩য় সর্বোচ্চ গোলদাতা এখন লাওতারো মার্তিনেজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম

আর্জেন্টিনার যৌথ ৩য় সর্বোচ্চ গোলদাতা এখন লাওতারো মার্তিনেজ
লাওতারো মার্তিনেজ। ছবি: এএফএ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এমন দাপুটে জয়ের দিনে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন লাওতারো মার্তিনেজ। দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তিন নম্বরে উঠে এসেছেন এই ফরোয়ার্ড।

ম্যাচের শুরুতেই পেনাল্টি আদায় করে নেয় আর্জেন্টিনা। ৩ মিনিটে নেওয়া লাউতারোর প্রথম পেনাল্টি শটটি বুরকিনা ফাসোর গোলরক্ষক রাজাক গুইরা ঠেকিয়ে দিলেও, ফিরতি বলে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়াতে ভুল করেননি মার্তিনেজ।

এই গোলের মাধ্যমে দেশের হয়ে লাওতারোর আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়াল ৪২-এ। এর মধ্য দিয়ে তিনি সাবেক তারকা স্ট্রাইকার সার্জিও ‘কুন’ আগুয়েরোর ৪২ গোলের রেকর্ড ছুঁয়ে যৌথভাবে দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন। আলবিসেলেস্তেদের হয়ে ৮৬ ম্যাচে এই অর্জন নিজের ঝুলিতে পুরলেন 'এল তোরো'।

বুরকিনা ফাসোর বিপক্ষে শুধু নিজে গোল করাই নয়, সতীর্থদের দিয়ে গোল করাতেও ভূমিকা রাখেন লাওতারো। সতীর্থ ফ্রাঙ্কো মাস্তান্তুনোর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটির নেপথ্যে ছিল লাওতারোর চমৎকার এক হেডার পাস। ম্যাচের ৬৮ মিনিটে লাওতারোকে তুলে নিয়ে বদলি হিসেবে নামানো হয় তরুণ সান্তিয়াগো কাস্ত্রোকে।

বর্তমানে জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ ১২৫টি গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন অধিনায়ক লিওনেল মেসি। ৫৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আগুয়েরোকে ছোঁয়ার পর এখন বাতিস্তুতার রেকর্ড ভাঙার দিকেই চোখ রাখছেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

উল্লেখ্য, ২০১৮ সালে স্পেনের বিরুদ্ধে ম্যাচে গঞ্জালো হিগুয়েইনের বদলি হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল লাওতারোর। দীর্ঘ পথচলায় আজ তিনি দলের অন্যতম প্রধান আক্রমণভাগের নির্ভরযোগ্য ভরসা ও রেকর্ডধারী ফুটবলার।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার যৌথ ৩য় সর্বোচ্চ গোলদাতা এখন লাওতারো মার্তিনেজ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত