সংবাদ

লালন উৎসবের দুই সপ্তাহ বাকি, এখনই মুখরিত লালনধাম

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

লালন উৎসবের দুই সপ্তাহ বাকি, এখনই মুখরিত লালনধাম
ছবি : সংবাদ

বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ উৎসবের বাকি এখনো প্রায় দুই সপ্তাহ। তবে তার আগেই কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত আখড়াবাড়িতে সমবেত হতে শুরু করেছেন লালনভক্ত, সাধু ও বাউলেরা। লালনধামে এসে ইতোমধ্যে অনেকে স্থান নিয়ে আসন পেতে বসেছেন।

আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিন দিনব্যাপী ছেঁউড়িয়ার বাউলধামে পালিত হবে সাঁইজির এই তিরোধান দিবস।

আখড়াবাড়িতে আসা লালন অনুসারীরা জানান, লালন শাহের জীবনদর্শন, মানব প্রেম ও আধ্যাত্মিক শিক্ষা অনন্য। সাঁইজির দর্শন ও গানের গভীর টানেই তারা প্রতিবছর দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। অন্যদিকে মাজারে আসা দর্শনার্থীরা জানান, লালনের গানের বাণী ও ভাবধারা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারলে সার্বিক জীবনযাপন পরিবর্তন করা সম্ভব।

তিরোধান দিবসকে কেন্দ্র করে লালন একাডেমির পক্ষ থেকে সংস্কার ও সাজসজ্জার প্রস্তুতি পুরোদমে চলছে। মাজার ও বাউলধামের বিভিন্ন অংশে চলছে নতুন রঙের কাজ। যদিও মূল উৎসব শুরু হতে কিছুদিন বাকি, তবে সাঁইজির ভক্ত ও সাধু-বাউলদের পদচারণায় এখনই মুখরিত হয়ে উঠেছে ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। সব মিলিয়ে ১৭ অক্টোবরের আয়োজন ঘিরে লালনধামে ইতোমধ্যে বইতে শুরু করেছে উৎসবের আমেজ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

লালন উৎসবের দুই সপ্তাহ বাকি, এখনই মুখরিত লালনধাম

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ উৎসবের বাকি এখনো প্রায় দুই সপ্তাহ। তবে তার আগেই কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত আখড়াবাড়িতে সমবেত হতে শুরু করেছেন লালনভক্ত, সাধু ও বাউলেরা। লালনধামে এসে ইতোমধ্যে অনেকে স্থান নিয়ে আসন পেতে বসেছেন।

আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিন দিনব্যাপী ছেঁউড়িয়ার বাউলধামে পালিত হবে সাঁইজির এই তিরোধান দিবস।

আখড়াবাড়িতে আসা লালন অনুসারীরা জানান, লালন শাহের জীবনদর্শন, মানব প্রেম ও আধ্যাত্মিক শিক্ষা অনন্য। সাঁইজির দর্শন ও গানের গভীর টানেই তারা প্রতিবছর দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। অন্যদিকে মাজারে আসা দর্শনার্থীরা জানান, লালনের গানের বাণী ও ভাবধারা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারলে সার্বিক জীবনযাপন পরিবর্তন করা সম্ভব।

তিরোধান দিবসকে কেন্দ্র করে লালন একাডেমির পক্ষ থেকে সংস্কার ও সাজসজ্জার প্রস্তুতি পুরোদমে চলছে। মাজার ও বাউলধামের বিভিন্ন অংশে চলছে নতুন রঙের কাজ। যদিও মূল উৎসব শুরু হতে কিছুদিন বাকি, তবে সাঁইজির ভক্ত ও সাধু-বাউলদের পদচারণায় এখনই মুখরিত হয়ে উঠেছে ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। সব মিলিয়ে ১৭ অক্টোবরের আয়োজন ঘিরে লালনধামে ইতোমধ্যে বইতে শুরু করেছে উৎসবের আমেজ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত