সংবাদ

চট্টগ্রামের আকবরশাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম

চট্টগ্রামের আকবরশাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকার পরিবেশ অধিদপ্তরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ধোঁয়া ও আগুনের তীব্র শিখা দেখে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকাল ছয়টার দিকে পরিবেশ অধিদপ্তর সংলগ্ন ওই বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুতের তার ফেটে বিকট শব্দ হতে থাকে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সকালের দিকে ব্যস্ততা শুরুর মুহূর্তে এমন ঘটনায় আকবরশাহ এলাকার সাধারণ মানুষের মাঝে হুড়োহুড়ি ও আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ছয়টার দিকে পরিবেশ অধিদপ্তরের পাশের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার সংবাদ পৌঁছায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজে নেমে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারের সংযোগস্থলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের এই সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে সাময়িকভাবে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের আকবরশাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকার পরিবেশ অধিদপ্তরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ধোঁয়া ও আগুনের তীব্র শিখা দেখে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকাল ছয়টার দিকে পরিবেশ অধিদপ্তর সংলগ্ন ওই বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুতের তার ফেটে বিকট শব্দ হতে থাকে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সকালের দিকে ব্যস্ততা শুরুর মুহূর্তে এমন ঘটনায় আকবরশাহ এলাকার সাধারণ মানুষের মাঝে হুড়োহুড়ি ও আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ছয়টার দিকে পরিবেশ অধিদপ্তরের পাশের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার সংবাদ পৌঁছায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজে নেমে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারের সংযোগস্থলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের এই সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে সাময়িকভাবে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত