ভালোবাসা, আকাঙ্ক্ষা, ঘনিষ্ঠতা ও আধুনিক সম্পর্কের নানা জটিল সমীকরণ নিয়ে আবারও ফিরছে জনপ্রিয় অ্যান্থলজি ফ্র্যাঞ্চাইজি ‘লাস্ট স্টোরিজ’। এরই মধ্যে তৃতীয় কিস্তির মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ৩’।
এবারের কিস্তির
অন্যতম বিশেষত্ব হলো চার নির্মাতার চারটি আলাদা গল্প। ভারতের আলোচিত চার নির্মাতা বিক্রমাদিত্য
মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ নিজেদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে
গল্পগুলো নির্মাণ করেছেন।
চারটি গল্পেই উঠে
আসবে ভালোবাসা, আকাঙ্ক্ষা, সম্পর্ক, দুর্বলতা ও মানুষের না-বলা আবেগের নানা দিক। ভিন্ন
ভিন্ন প্রেক্ষাপটে মানুষের ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং আবেগের টানাপোড়েনকে তুলে
ধরা হয়েছে এই কিস্তিতে।
‘লাস্ট স্টোরিজ
৩’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, অদিতি রাও হায়দরি, রাধিকা মদন,
সানা থাম্পি, বিজয় বর্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ, আলী ফজল ও গুরফতেহ পিরজাদা।
ভিন্ন ভিন্ন গল্পে সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্যে দেখা যাবে তাদের।
বিক্রমাদিত্য মোতওয়ানের
গল্পে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, বিজয় বর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিরণ রাওয়ের গল্পে
রয়েছেন গুরফতেহ পিরজাদা ও নবাগত সানা থাম্পি। শকুন বাত্রার গল্পে দেখা যাবে আলী ফজল
ও রাধিকা মদনকে। অন্যদিকে বিশাল ভরদ্বাজের গল্পে অভিনয় করেছেন সিদ্ধার্থ ও অদিতি রাও
হায়দরি।
চারটি গল্পের বিষয়বস্তু
আলাদা হলেও একটি জায়গায় মিল রয়েছে—মানুষের ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের জটিলতা। ঘনিষ্ঠতা,
আকাঙ্ক্ষা, ক্ষমতার ভারসাম্য, আপস, দুর্বলতা এবং মুখে প্রকাশ না করা অনুভূতিগুলোই গল্পগুলোর
কেন্দ্রে রয়েছে।
নির্মাতারা নিজেদের
স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে দেখিয়েছেন, একই মানবিক অনুভূতি কীভাবে ভিন্ন মানুষের জীবনে
ভিন্ন অর্থ তৈরি করতে পারে। সব মিলিয়ে ‘লাস্ট স্টোরিজ ৩’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন