সংবাদ

বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ
বিশ্বদীপ দাশ

দেশের অগ্রণী ডিজিটাল সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বদীপ দাশ। রোববার (৪ অক্টোবর) সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই জ্যেষ্ঠ সম্পাদককে নতুন দায়িত্ব দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, ‘প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আমরা সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। অন্তর্বর্তী এই সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন।’

২০০৫ সালে বার্তা সংস্থা হিসেবে যাত্রা শুরু করে বিডিনিউজ। ২০০৬ সালে মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর এর খোল-নলচে বদলে যায়। ওই বছর জুলাইয়ে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়। ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টার পথচলা।

তখন থেকেই বিডিনিউজে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিশ্বদীপ দাশ। পরে তিনি জ্যেষ্ঠ সম্পাদক হন। ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন শাস্ত্রে পড়াশোনা করা বিশ্বদীপ দাশের সাংবাদিকতা জীবনের সূচনা দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। পরে ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সূত্র: বিডিনিউজ

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশের অগ্রণী ডিজিটাল সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বদীপ দাশ। রোববার (৪ অক্টোবর) সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই জ্যেষ্ঠ সম্পাদককে নতুন দায়িত্ব দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, ‘প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আমরা সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। অন্তর্বর্তী এই সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন।’

২০০৫ সালে বার্তা সংস্থা হিসেবে যাত্রা শুরু করে বিডিনিউজ। ২০০৬ সালে মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর এর খোল-নলচে বদলে যায়। ওই বছর জুলাইয়ে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়। ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টার পথচলা।

তখন থেকেই বিডিনিউজে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিশ্বদীপ দাশ। পরে তিনি জ্যেষ্ঠ সম্পাদক হন। ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন শাস্ত্রে পড়াশোনা করা বিশ্বদীপ দাশের সাংবাদিকতা জীবনের সূচনা দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। পরে ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সূত্র: বিডিনিউজ

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত