সংবাদ

‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে ব্যানার, প্রধান শিক্ষক আটক

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে ব্যানার, প্রধান শিক্ষক আটক
আবুল হাশেম ভূঁইয়া। ছবি : সংবাদ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় ওই ব্যানারটিও জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন।

আটক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জেলার দৌলতপুর উপজেলার কুনিয়া গ্রামের মৃত ফুলতান ভূঁইয়ার ছেলে। তিনি দৌলতপুর থানাধীন কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার সকালে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তবে শোভাযাত্রা ও আলোচনা সভায় ব্যবহৃত মূল ব্যানারে 'শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' লেখা ছিল। শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত শিক্ষামূলক কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রীর নাম ও রাজনৈতিক স্লোগান থাকায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সাটুরিয়া থানা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক স্লোগান সংবলিত ব্যানার ব্যবহার করা অনুচিত।

সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ‘পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। আটক প্রধান শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে ব্যানার, প্রধান শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত