গাছের ডালপালা কাটার জরুরি সংস্কারকাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীন ৬ নম্বর ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।
এর ফলে কুমরুল, কামারদহ, কায়েমকোলা, রামাগাড়ি, রামাগাড়ি ঘোষপাড়া ও আটঘড়িয়াসহ আশপাশের এলাকার গ্রাহকেরা সাময়িক বিদ্যুৎহীন থাকবেন।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, নির্ধারিত কাজের গতি অনুযায়ী সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে। সংস্কার সম্পন্ন হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। অনাকাঙ্ক্ষিত এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
/

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন