মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিলও করেছেন তারা।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
ভুক্তভোগী শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শিশুটিকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান একই গ্রামের হাবুল শিকদার (৫৭)। বিষয়টি জানাজানি হলে হাবুল আত্মগোপনে চলে যান। অভিযোগ রয়েছে, পরবর্তীতে তিনি স্থানীয়দের মাধ্যমে বিষয়টির আপস-মীমাংসা ও থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দিচ্ছিলেন।
ক্ষোভের আগুনে পুড়ছে ‘খুনি-ধর্ষকদের’ ঘরবাড়ি
এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় গ্রামের প্রায় ৫০০ মানুষ ভুক্তভোগী পরিবারটিকে সঙ্গে নিয়ে হাবুল শিকদারের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি হাবুলের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা হাবুলের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। আমি স্থানীয়ভাবে বিচার চেয়েও পাইনি। উল্টো মামলা না করার চাপ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী হাবুলের বাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
অগ্নিসংযোগ ও অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বাড়িতে কাউকেই পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন