সংবাদ

খাটের নিচে ও মোটরসাইকেলে মিলল কোটি টাকার ইয়াবা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

খাটের নিচে ও মোটরসাইকেলে মিলল কোটি টাকার ইয়াবা
ছবি : সংবাদ

চাঁদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২২ হাজার ১২০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূল কারবারি ফারহান রানা পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার নরুল্লাহপুর এলাকার এক ভাড়াবাসায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নরুল্লাহপুর এলাকার আবুল হাশেমের বাড়ির একটি ভাড়াবাসায় অভিযান চালায় ডিএনসির একটি বিশেষ দল। পরে তল্লাশি চালিয়ে ঘরের খাট এবং উঠানে থাকা একটি মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

ডিএনসি কর্মকর্তারা জানান, চাঁদপুর পৌরসভার কয়লাঘাট এলাকার চিহ্নিত মাদক কারবারি ফারহান রানা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি কক্সবাজার ও চট্টগ্রাম থেকে পাইকারি দরে ইয়াবার চালান সংগ্রহ করে চাঁদপুরে নিয়ে আসতেন। পরবর্তীতে তার ব্যক্তিগত চালক নূর হোসেনসহ চক্রের অন্য সহযোগীদের মাধ্যমে জেলা ও আশপাশের এলাকায় তা খুচরা ও পাইকারি সরবরাহ করা হতো।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মূলহোতা ফারহান রানা দ্রুত সটকে পড়েন। ফলে ঘটনাস্থল থেকে তাকে আটক করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পলাতক ফারহান রানাসহ এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

খাটের নিচে ও মোটরসাইকেলে মিলল কোটি টাকার ইয়াবা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত