সংবাদ

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলের মামলা

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলের মামলা
ছবি : সংবাদ

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ছেলে। সোমবার (৫ অক্টোবর) সদর উপজেলার ভূল্লী থানায় এ মামলা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম লালু দাস (৫০)। তার আদি বাড়ি শহরের কালিবাড়ী এলাকায় হলেও বর্তমানে তিনি ভূল্লী থানার শবদল এলাকায় বসবাস করেন। এ ঘটনায় তার ছেলে পাপ্পু দাস (২৮) বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলাটি করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে পাপ্পু দাস ও তার মা কাজের জন্য বালিয়া বাজারে যান। এ সময় বাড়িতে ছিলেন পাপ্পুর স্ত্রী ও তার বাবা লালু দাস। সকাল আটটার দিকে পাপ্পুর স্ত্রী বাড়ির টিউবওয়েল পাড়ে হাত-মুখ ধুতে গেলে লালু দাস তার পিছু নেন। একপর্যায়ে তিনি পুত্রবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

এজাহারে আরও বলা হয়, এ সময় ভুক্তভোগী নারী অভিযুক্তের হাতে কামড় দিলে তিনি তাকে ছেড়ে পালিয়ে যান। পরে স্বামী ও শাশুড়ি বাড়িতে ফিরলে তিনি তাদের বিষয়টি জানান। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে পাপ্পু দাস বাদী হয়ে ভূল্লী থানায় বাবার বিরুদ্ধে মামলা করেন।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলের মামলা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ছেলে। সোমবার (৫ অক্টোবর) সদর উপজেলার ভূল্লী থানায় এ মামলা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম লালু দাস (৫০)। তার আদি বাড়ি শহরের কালিবাড়ী এলাকায় হলেও বর্তমানে তিনি ভূল্লী থানার শবদল এলাকায় বসবাস করেন। এ ঘটনায় তার ছেলে পাপ্পু দাস (২৮) বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলাটি করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে পাপ্পু দাস ও তার মা কাজের জন্য বালিয়া বাজারে যান। এ সময় বাড়িতে ছিলেন পাপ্পুর স্ত্রী ও তার বাবা লালু দাস। সকাল আটটার দিকে পাপ্পুর স্ত্রী বাড়ির টিউবওয়েল পাড়ে হাত-মুখ ধুতে গেলে লালু দাস তার পিছু নেন। একপর্যায়ে তিনি পুত্রবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

এজাহারে আরও বলা হয়, এ সময় ভুক্তভোগী নারী অভিযুক্তের হাতে কামড় দিলে তিনি তাকে ছেড়ে পালিয়ে যান। পরে স্বামী ও শাশুড়ি বাড়িতে ফিরলে তিনি তাদের বিষয়টি জানান। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে পাপ্পু দাস বাদী হয়ে ভূল্লী থানায় বাবার বিরুদ্ধে মামলা করেন।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত