সংবাদ

জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশসেরা আকাশ হোসেন পলাশ

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশসেরা আকাশ হোসেন পলাশ
বিজয়ী আকাশ হোসেন পলাশের হাতে স্বর্ণপদক, মেডেল, ক্রেস্ট ও সনদপত্র। ছবি : সংবাদ

জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে 'দেশসেরা স্বর্ণপদক-২০২৬' অর্জন করেছেন চাঁদপুরের তরুণ নৃত্যশিল্পী আকাশ হোসেন পলাশ। নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান 'নৃত্যময়' আয়োজিত এই প্রতিযোগিতার 'গ' বিভাগে একক লোকনৃত্যে নিজের নিখুঁত নৃত্যশৈলী ও নৈপুণ্য পরিবেশন করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। সারা দেশ থেকে আসা সেরাদের পেছনে ফেলে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি।

এর আগে ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী আকাশ হোসেন পলাশের হাতে মেডেল, স্মারক ক্রেস্ট ও অভিনন্দন সনদপত্র তুলে দেন অতিথিরা।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, লোকসংস্কৃতির প্রতি গভীর অনুরাগ, অদম্য নিষ্ঠা এবং নিয়মিত অনুশীলনের বলেই আকাশ আজ এই সাফল্য অর্জন করেছেন। নৃত্যাঙ্গনে তার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা।

আকাশ হোসেন পলাশ চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) একজন শিক্ষার্থী। তিনি চাঁদপুর শহরের নতুন বাজার দক্ষিণ গুনরাজদী এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মঞ্চে নিয়মিত নৃত্য পরিবেশন করে আসছেন।

নিজের এই অনন্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আকাশ হোসেন পলাশ বলেন, 'এই স্বর্ণপদক শুধু একটি পুরস্কার নয়, এটি আমার বহুদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নের স্বীকৃতি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নিজের জেলাকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। আমার পরিবার, গুরুজন এবং শিক্ষক–যারা আমাকে এই পথচলায় সাহস ও শিক্ষা দিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।'

ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়ে তিনি আরও বলেন, 'নৃত্যকে আমি আরও গভীরভাবে লালন করতে চাই। আমাদের দেশীয় লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নাচের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করাই আমার প্রধান লক্ষ্য।'

আকাশের এই অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষক এবং স্থানীয় নৃত্যাঙ্গনের সহশিল্পীরা। তাদের প্রত্যাশা, সঠিক পৃষ্ঠপোষকতা ও সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে আকাশ ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের মুখ উজ্জ্বল করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশসেরা আকাশ হোসেন পলাশ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত