সংবাদ

রাজবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

রাজবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে প্রথম শ্রেণির আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাইফুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইফুল খাঁ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মালু খাঁ’র ছেলে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ধর্ষণের শিকার শিশুটির বাবা রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলার পর মঙ্গলবার ভোররাতে পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার সকালে শিশুটি নিজের বাড়ি থেকে কিছু দূরে অজিত শীলের বসতঘরের পেছনে আমড়া কুড়াতে যায়। তখন সেখানে কেউ না থাকার সুযোগে সাইফুল খাঁ খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন।

শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যান।

গুরুতর অসুস্থ ও রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, শিশুটির বাবার করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে প্রথম শ্রেণির আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাইফুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইফুল খাঁ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মালু খাঁ’র ছেলে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ধর্ষণের শিকার শিশুটির বাবা রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলার পর মঙ্গলবার ভোররাতে পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার সকালে শিশুটি নিজের বাড়ি থেকে কিছু দূরে অজিত শীলের বসতঘরের পেছনে আমড়া কুড়াতে যায়। তখন সেখানে কেউ না থাকার সুযোগে সাইফুল খাঁ খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন।

শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যান।

গুরুতর অসুস্থ ও রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, শিশুটির বাবার করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত