সংবাদ

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ছবি : সংবাদ

ভোলার চরফ্যাশনে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শশীভূষণ বাজার সংলগ্ন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শশীভূষণ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমায়েত হোসেন খোকন চাকলাদার, মো. মাকসুদ ও আবু তাহের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে খোকন চাকলাদারের বাসায় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে খোকন, মাকসুদ ও তাহেরকে ধরে ফেলে। এ সময় কৌশলে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত ঘর তল্লাশি করে রামদা, বগি দা, চাইনিজ কুড়াল, তালা কাটার, তলোয়ার, ম্যাগনিফায়িং গ্লাস, সূচালো রড, স্ক্রু-ড্রাইভার, ছুরি, ওয়াকিটকি এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পূর্বের মাদক মামলাও রয়েছে।

ঘটনায় জড়িয়ে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ভোলার চরফ্যাশনে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শশীভূষণ বাজার সংলগ্ন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শশীভূষণ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমায়েত হোসেন খোকন চাকলাদার, মো. মাকসুদ ও আবু তাহের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে খোকন চাকলাদারের বাসায় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে খোকন, মাকসুদ ও তাহেরকে ধরে ফেলে। এ সময় কৌশলে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত ঘর তল্লাশি করে রামদা, বগি দা, চাইনিজ কুড়াল, তালা কাটার, তলোয়ার, ম্যাগনিফায়িং গ্লাস, সূচালো রড, স্ক্রু-ড্রাইভার, ছুরি, ওয়াকিটকি এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পূর্বের মাদক মামলাও রয়েছে।

ঘটনায় জড়িয়ে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত