সংবাদ

ফেনীতে 'ডলফি' আইসক্রিম কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

ফেনীতে 'ডলফি' আইসক্রিম কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা
ছবি : সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ফেনীর ‘ডলফি আইসক্রীম’ কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ফেনী সদর উপজেলার ডলফি আইসক্রীম ও সনি আইসক্রীম কারখানায় ফেনী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে ডলফি আইসক্রীম কারখানায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত রাসায়নিক রং মেশানো এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ মেলে। এছাড়া কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা ও অন্যান্য অসংগতির কারণে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই অভিযানে ‘সনি আইসক্রীম’ কারখানায় বেশ কিছু অসংগতি ধরা পড়লে তাদের কড়া সতর্ক করা হয় এবং অনিয়মগুলো দ্রুত সংশোধনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফেনীতে 'ডলফি' আইসক্রিম কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত