সংবাদ

খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ শব্দই দেখতে চায় না সরকার : খাদ্যমন্ত্রী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ শব্দই দেখতে চায় না সরকার : খাদ্যমন্ত্রী
ছবি : সংবাদ

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।’

দেশের বর্তমান খাদ্য মজুত ও বাজার পরিস্থিতি ভালো রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, খাদ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জনগণের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য উল্লেখ করে আফরোজা খানম জানান, দেশের খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো আরও আধুনিকায়ন করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে।

এক প্রশ্নের জবাবে পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, প্রকল্পটি চালুর নির্দিষ্ট সময় এখনো নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর চেষ্টা করা হবে।

এর আগে সকালে ঢাকার পোস্তগোলায় সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মাধ্যমে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি নারায়ণগঞ্জ সাইলো এবং সাইলো চত্বরে থাকা প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খাদ্যশস্যের মজুত সক্ষমতা, সংরক্ষণ ব্যবস্থাপনা ও মিলের কার্যক্রম সরেজমিনে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে, যাতে ব্যবস্থাপনার উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ শব্দই দেখতে চায় না সরকার : খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত