চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে আনা চালানে মিলল একটি দামি বিএমডব্লিউ রেসিং কার, বিলাসবহুল বিএমডব্লিউ ৭৪০আই মডেলের গাড়ির সামনের অংশ এবং পাঁচটি ইসুজু ট্রাক। চালানের অমিল পাওয়ায় এসব পণ্য বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের হালিশহরের মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল সংযুক্ত আরব আমিরাত থেকে চালানটি আমদানি করে। এতে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের আমীন সিঅ্যান্ডএফ (প্রাইভেট) লিমিটেড।
নথিপত্রে পাওয়ার স্টিয়ারিং ও পার্টস আনার কথা থাকলেও মঙ্গলবার কায়িক পরীক্ষায় ২০০৯ সালের ২৫০০ সিসির একটি বিএমডব্লিউ স্পোর্টস কার (সিকেডি অবস্থায়) এবং ৩০০০ সিসির একটি বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির অর্ধেক অংশ পাওয়া যায়। এ ছাড়া গোপন করা পাঁচটি ইসুজু হাফ-কাট ট্রাক উদ্ধার করা হয়।
আমদানিনীতি লঙ্ঘন করে আলাদা চালানে কাটা গাড়ি এনে দেশে সংযোজনের কোনো চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দারা। কাস্টমস অ্যাক্ট, ২০২৩ অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন