নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসিতে সারবাহী ট্রাক ও শ্রমিকদের থেকে অবৈধভাবে টাকা আদায় বন্ধ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) সকালে কারখানার ব্যাগিং সেকশনে উপস্থিত হয়ে নেতা-কর্মীরা অবৈধ টাকা আদায় বন্ধের কড়া নির্দেশনা দেন।
উপস্থিত নেতা-কর্মীরা জানান, গত কয়েক দিন ধরে একটি অসাধু চক্র কারখানার শ্রমিক ও ট্রাকচালকদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে বিএনপি নেতা-কর্মীরা ব্যাগিং সেকশনে গিয়ে চালক ও শ্রমিকদের স্পষ্ট জানান, এখন থেকে কাউকেই অবৈধ কোনো টাকা দেওয়া যাবে না। কেউ চাঁদা দাবি করলে তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় কারখানার জিএম (প্রশাসন) ফখরুল ইসলামসহ পলাশ থানা শ্রমিক দল, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন