সংবাদ

যেসব এলাকায় আজ টানা বন্ধ বিদ্যুৎ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ এএম

যেসব এলাকায় আজ টানা বন্ধ বিদ্যুৎ
ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীর বেশ কিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত (মোট ৩ ঘণ্টা) ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

পরবর্তীতে একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (মোট সাড়ে ৩ ঘণ্টা) মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটিসহ সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

যেসব এলাকায় আজ টানা বন্ধ বিদ্যুৎ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীর বেশ কিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত (মোট ৩ ঘণ্টা) ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

পরবর্তীতে একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (মোট সাড়ে ৩ ঘণ্টা) মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটিসহ সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত