কুমিল্লায় পিকআপ ভ্যানের বডির স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ঘটনাটিতে পিকআপসহ জাকারিয়া ইদ্রিস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই পিকআপ ভ্যান থেকে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাকারিয়া ইদ্রিস কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা স্থানে ৩৩টি জ্যামিতি বক্স পাওয়া যায়। এসব বক্সে ১৮০টি প্যাকেটে থাকা মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে মামলা করা হয়েছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন