সংবাদ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধারাবাহিক ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানগুলো পরিচালনার সময় বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থানায় মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ডিএমপির আটটি অপরাধ বিভাগ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একযোগে এই সাঁড়াশি অভিযান চালায়। এর মধ্যে রাজধানীর মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গোয়েন্দা বিভাগ ১১ জন ও সিটিটিসি একজন অপরাধীকে আটক করে।

অভিযানকালে অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। অপরাধমূলক কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান, ২টি মোটরসাইকেল ও ৯টি মোবাইল ফোন জব্দের পাশাপাশি নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযান চলাকালে এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত