স্মার্ট হোম প্রযুক্তির পরিধি বাড়াতে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স নির্মাতা এলজির সঙ্গে যৌথভাবে নতুন গ্যাজেট তৈরির উদ্যোগ নিয়েছে অ্যাপল। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গারম্যানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এলজির সাম্প্রতিক রেগুলেটরি ফাইলিং ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে ব্লুমবার্গ জানিয়েছে, এই অংশীদারত্বের আওতায় বেশ কয়েক ধরনের স্মার্ট হোম ডিভাইস বাজারে আনার প্রস্তুতি চলছে।
যেসব ডিভাইস আসতে পারে
যৌথ উদ্যোগের আওতায় সম্ভাব্য পণ্যগুলোর মধ্যে রয়েছে-
তবে এসব পণ্যে অ্যাপলের লোগো বা ব্র্যান্ডিং থাকবে না। ডিভাইসগুলো এলজির নামেই বাজারজাত করা হবে। উৎপাদনের পাশাপাশি পণ্যগুলোর সার্বিক সাপোর্টের দায়িত্বও থাকবে এলজির হাতে।
কেন্দ্র হতে পারে অ্যাপলের নতুন হাব
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এলজির নতুন স্মার্ট হোম পণ্যগুলোর লাইনআপ অ্যাপলের একটি নতুন হাব ডিভাইসকে ঘিরে তৈরি হতে পারে। এই হাব নিয়ে অ্যাপল কয়েক বছর ধরে কাজ করছে।
হোম টেকনোলজির পরিধি বাড়ানোর এই পরিকল্পনায় নতুন সংস্করণের হোমপড মিনি এবং টিভি সেট-টপ বক্সও যুক্ত হতে পারে।
বিশ্লেষকদের ধারণা, নতুন স্মার্ট হোম লাইনআপটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সামনে আসতে পারে। তবে অ্যাপলের নিজস্ব ডিভাইস বাজারে আসার প্রক্রিয়া দ্রুত শুরু হলেও এলজির তৈরি পণ্যগুলো বাজারে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে ব্লুমবার্গ জানিয়েছে।
এলজির জন্যও নতুন ব্যবসায়িক দিক
এই অংশীদারত্ব এলজির ব্যবসায়িক কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ স্মার্ট হোম পণ্যের তুলনায় বড় ইলেকট্রনিক্স ও গৃহস্থালি অ্যাপ্লায়েন্সের জন্যই এলজি বেশি পরিচিত।
অ্যাপলের সঙ্গে অবশ্য এর আগেও বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে এলজি। স্মার্ট টিভিতে অ্যাপলের সফটওয়্যার যুক্ত করার পাশাপাশি ম্যাকবুক ইকোসিস্টেমের জন্য থার্ড-পার্টি মনিটর হিসেবেও কাজ করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের বর্তমান ম্যাক মনিটর লাইনআপের স্টুডিও ডিসপ্লে এবং স্টুডিও ডিসপ্লে এক্সডিআরের প্যানেলও এলজিই তৈরি করে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন