অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন আইফোন ডুও নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। ভাঁজযোগ্য নকশার পাশাপাশি এতে থাকছে একাধিক নতুন সুবিধা। ফোনটি ভাঁজ করা ও খোলা - দুই অবস্থাতেই পর্দার ব্যবহারে রাখা হয়েছে সামঞ্জস্য।
খোলা অবস্থায় আইফোন ডুওয়ের ভেতরের পর্দা ৭ দশমিক ৬ ইঞ্চি। অ্যাপলের দাবি, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে পাতলা আইফোন। ভাঁজ করলে বাইরের পর্দার আকার দাঁড়ায় ৫ দশমিক ৪ ইঞ্চি, যা আইফোন ১৮ প্রোর পর্দার প্রায় ৯০ শতাংশ জায়গা ব্যবহার করে।
দুই পর্দায় একই অনুপাত
আইফোন ডুওয়ের ভেতর ও বাইরের দুই পর্দার আকৃতির অনুপাত একই রাখা হয়েছে। ফলে ফোনটি ভাঁজ করা বা খোলা - যে অবস্থাতেই ব্যবহার করা হোক, কনটেন্টের আকারে সামঞ্জস্য বজায় থাকবে।
পর্দায় ব্যবহার করা হয়েছে ন্যানো টেক্সচার ফিনিশ। এর ফলে আলোর প্রতিফলন কমার পাশাপাশি ভাঁজের দাগও তুলনামূলক কম চোখে পড়বে।
ভাঁজ করলে ফোনটির আকার প্রায় একটি পাসপোর্টের মতো। এতে গোলাকার কোণ এবং একটানা ফ্রেম রাখা হয়েছে। অ্যাপলের মতে, এই নকশায় ফোনটি দেখতে আকর্ষণীয়।
ক্যামেরায় এআই সুবিধা
ফোল্ডেবল নকশার সঙ্গে ক্যামেরাতেও যুক্ত হয়েছে নতুন সুবিধা। এর মধ্যে রয়েছে ‘স্মার্ট টেক’। ফোনের এআই প্রযুক্তি ব্যবহারকারী ছবি তোলার জন্য প্রস্তুত অবস্থায় রয়েছেন বলে শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে পারবে।
একই সঙ্গে চলবে দুই অ্যাপ
আইফোন ডুওতে প্রথমবারের মতো ‘স্প্লিট ভিউ’ সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে একই সময়ে পাশাপাশি দুটি অ্যাপ চালানোর সুযোগ থাকবে।
রং, দাম ও বাজারে আসার সময়
আইফোন ডুও পাওয়া যাবে দুটি রঙে - ‘স্টার হোয়াইট’ ও ‘নাইট স্কাই’।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন