সংবাদ

প্রশ্নফাঁস: যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও, মন্ত্রীর পদত্যাগ দাবি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

প্রশ্নফাঁস: যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও, মন্ত্রীর পদত্যাগ দাবি
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতরের সামনে যুবশক্তির নেতারা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি।

রোববার (১১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করে তারা।

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ যুবশক্তির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। প্রশ্নপত্র ফাঁসের কারণে শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের লিখিত পরীক্ষা না হওয়ার ঘটনায় যুবশক্তি এ ঘেরাওয়ের ডাক দেয়।

এ সময় যুবশক্তির নেতারা প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ দাবিতে নানা স্লোগান তোলেন। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ঘোষণায় আগে থেকে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সকালে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ডাক দেয় যুবশক্তি।

যুবশক্তির পাঁচ দাবি

১. যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ।

২. প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা।

৩. নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।

৪. ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা।

৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

প্রশ্নফাঁস: যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও, মন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি।

রোববার (১১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করে তারা।

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ যুবশক্তির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। প্রশ্নপত্র ফাঁসের কারণে শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের লিখিত পরীক্ষা না হওয়ার ঘটনায় যুবশক্তি এ ঘেরাওয়ের ডাক দেয়।

এ সময় যুবশক্তির নেতারা প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ দাবিতে নানা স্লোগান তোলেন। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ঘোষণায় আগে থেকে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সকালে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ডাক দেয় যুবশক্তি।

যুবশক্তির পাঁচ দাবি

১. যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ।

২. প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা।

৩. নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।

৪. ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা।

৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত