সিলেটে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাদমান রহমান নাবিল নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। তার অকালমৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাদমান রহমান নাবিল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে রাতে তার নিজ গ্রাম বালিয়াকান্দি উপজেলার সোনাইডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন