সংবাদ

বিক্ষোভ থেকে ফের যেভাবে আটক হলেন নেহা বোরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

বিক্ষোভ থেকে ফের যেভাবে আটক হলেন নেহা বোরা
কৌশল বদলে বিক্ষোভ, তারপরই আটক নেহা বোরা

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম মুখ নেহা বোরা আবারও পুলিশের হাতে আটক হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিক্ষোভে অংশ নিতে গিয়ে তাকে আটক করা হয়। বেলা আড়াইটার দিকে দিল্লির আরকে আশ্রম এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছিলেন নেহা বোরা।

সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার চালিয়ে জানান, ব্যারিকেড ডিঙিয়ে তারা কনট প্লেস এলাকায় পৌঁছে গেছেন। এরপরই তাকে আটক করা হয়। 

রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গ এলাকায় যান নেহা বোরা। তবে সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারেননি তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন নেহা। ভিডিওতে তাকে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে দৌড়ে সরে যেতে দেখা যায়। এরপর পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

আটক হওয়ার আগে নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে বলেছিলেন, ‘আমাকে আটকে রাখা হয়েছে, কিন্তু আন্দোলন থামানো হয়নি।’ তিনি সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, যেখানে আটকা পড়েছেন, সেখানেই বিক্ষোভ চালিয়ে যাবেন। এর আগে শনিবার দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে কড়া পুলিশি পাহারা থাকলেও আকস্মিকভাবে দিল্লি গিয়ে বিক্ষোভে অংশ নেন নেহা। পরে তাকে আটক করা হয়।

শনিবার বিক্ষোভের পর পুলিশ তাকে ছেড়ে দিলেও রোববার তিনি কৌশল পরিবর্তন করেন। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর নির্ধারিত স্থানে পৌঁছে বিক্ষোভে অংশ নেন এবং সেখান থেকেই আটক হন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ২ অক্টোবর থেকে দিল্লিতে আন্দোলন চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়েও আপত্তি তুলেছেন আন্দোলনকারীরা।

তাদের অভিযোগ, এ প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে এবং এতে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই আন্দোলনে নেহা বোরা অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন এবং প্রায় প্রতিটি বিক্ষোভের পরই পুলিশ তাকে আটক করেছে ।

কে এই নেহা বোরা

নেহা বোরা ২৯ বছর বয়সী এক তরুণী। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) স্কুল অব আর্টস অ্যান্ড অ্যাস্থেটিকসে থিয়েটার ও পারফরম্যান্স বিষয়ে পিএইচডি শিক্ষার্থী। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের ছাত্রসংগঠন আইসার সভাপতি তিনি।

নেহা মূলত উত্তরাখণ্ডের খাটিমার বাসিন্দা। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং দিল্লির বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে পারফরম্যান্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, থিয়েটারের প্রতি টান থেকেই তার রাজনীতিতে আসা। ২০১৯-২০ সালে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার পর তিনি সক্রিয় হয়ে ওঠেন। নেহার বক্তব্যে সংবিধানিক অধিকার এবং ছাত্রদের সমস্যাকে বৃহত্তর অসাম্য ও সরকারি জবাবদিহিতার সঙ্গে যুক্ত করার প্রবণতা দেখা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বিক্ষোভ থেকে ফের যেভাবে আটক হলেন নেহা বোরা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত