নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক চিহ্নিত মাদক কারবারির মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে বন্দরের দক্ষিণ ঘারমোড়া এলাকার হাজী আসমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রাসেলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং কিছুদিন আগেও তাকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন