ফেনীতে গরুর খামারে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আবেদ আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ আলীর বাড়ি রংপুর জেলায়। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার কাজী বাড়ির আবদুল্লাহ আল মাহফুজের গরুর খামারে কাজ করতেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
খামারের মালিক কাজী আবদুল্লাহ আল মাহফুজ জানান, সকালে খামারে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন আবেদ আলী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে তার পরিচয় নিশ্চিত করে এবং রংপুরে তার স্বজনদের খবর দেয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন