দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার রোধ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার পাশাপাশি মসজিদের জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধমূলক বক্তব্য দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই জরুরি নির্দেশনাসমূহ প্রদান করেন। সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ভাষণে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রমে জোরদার করতে হবে।
তিনি আরও গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এ লক্ষ্যেই পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।
উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমকে মাঠপর্যায়ে কার্যকর করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দফতরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের তাগিদ দেওয়া হয়।
উক্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নিয়ে ডেঙ্গু নিরসনে কার্যকর কৌশল প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন