ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। রোমের জেমেলি হাসপাতালে মঙ্গলবার (১৩ অক্টোবর) তার ডান ফুসফুসের ক্ষতিগ্রস্ত অংশের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ৭১ বছর বয়সী এই পোপের অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় ৯০ মিনিট সময় লাগে। চিকিৎসকেরা তার ডান ফুসফুসে ‘অ্যাডেনোকার্সিনোমা’ নামের এক ধরনের ক্যানসার টিউমার শনাক্ত করেন এবং জটিলতা এড়াতে ফুসফুসের নিচের অংশটি কেটে বাদ দেন।
ভ্যাটিকানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, অস্ত্রোপচারটি পুরোপুরি সফল হয়েছে এবং চিকিৎসাজনিত কোনো জটিলতা দেখা দেয়নি। জ্ঞান ফেরার পর পোপকে কিছুক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রেখে নিজস্ব কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠতে তাকে অন্তত এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হতে পারে। ক্যানসার শরীরের অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়েছে কি না, তা নিশ্চিতে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রেখেছেন চিকিৎসকেরা।
এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে ছোট একটি ক্ষতিকর গুটি বা টিউমার ধরা পড়ে। রোববার (১১ অক্টোবর) সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দা থেকে অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ চতুর্দশ লিও নিজেই বিশ্ববাসীকে তার এই অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন।
জাপানের টোকিওর কার্ডিনাল কিকুচি তারসিসিও জানান, নভেম্বরের শুরুতে লাতিন আমেরিকা–বিশেষ করে পেরু সফরের পূর্বনির্ধারিত কর্মসূচির সুবিধার্থেই পোপ বিলম্ব না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। হাসপাতালের উদ্দেশে যাত্রার সময় ভক্তদের উদ্দেশে জানালার কাঁচ নামিয়ে হাত নেড়ে অভিবাদন জানান পোপ চতুর্দশ লিও।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন