সংবাদ

প্রথম ধাপে ৮০০ ইউনিয়নে, অনিয়মে প্রার্থিতা বাতিলের হুশিয়ারি ইসির

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম

প্রথম ধাপে ৮০০ ইউনিয়নে, অনিয়মে প্রার্থিতা বাতিলের হুশিয়ারি ইসির
ছবি : সংগৃহীত

দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৭ মে’র মধ্যে ইউপি নির্বাচনের সব ধাপ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশন এবার চরম কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। ইসি জানিয়েছে, নির্বাচনে পেশিশক্তি ব্যবহার, জোরজুলুম কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থার পাশাপাশি দায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক শেষে ইউপি নির্বাচনের এই সময়সূচি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসির সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণত ভোটগ্রহণের ৪২ থেকে ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা স্থানীয়ভাবে তফসিল ঘোষণা করবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, জাতীয় সংসদ নির্বাচনের মানদণ্ড বজায় রেখে এই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ–দুই ধরনের ম্যাজিস্ট্রেট মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

সংশোধিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী, নির্বাচনে অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন বা সাংবাদিকদের কাজে বাধা দিলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি কোনো কেন্দ্রে ফলাফল প্রভাবিত হওয়ার প্রমাণ মিললে ভোট স্থগিত বা পুনরায় নির্বাচন আয়োজনের ক্ষমতাও নিজেদের হাতে রেখেছে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রথম ধাপে ৮০০ ইউনিয়নে, অনিয়মে প্রার্থিতা বাতিলের হুশিয়ারি ইসির

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত