প্রকৃতি, লোকজ ঐতিহ্য ও মানুষের জীবনযাপনের গল্প নিয়ে এবার জামালপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। মেঘালয় সীমান্তঘেঁষা বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে নির্মাণ করা হয় এবারের মূল মঞ্চ।
নব্বইয়ের দশকের
শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ‘ইত্যাদি’র অনুষ্ঠান ধারণ করে আসছেন উপস্থাপক
ও নির্মাতা হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় এবারের পর্বে উঠে এসেছে জামালপুরের ইতিহাস-ঐতিহ্য,
সংস্কৃতি, পর্যটন ও মানুষের জীবনযাপনের নানা দিক।
দিনের আলোতেই শুরু
হয় অনুষ্ঠানটির ধারণ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে জামালপুরসহ আশপাশের
বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শক উপস্থিত হন। ধারণক্ষমতার চেয়ে দর্শকসংখ্যা বেশি হওয়ায়
অনেকে গাছ ও পাহাড়ের চূড়ায় বসেও অনুষ্ঠান উপভোগ করেন।
এবারের পর্বে থাকছে
দুটি গান। এর একটি পরিবেশন করেছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জামালপুরের শিল্পী
মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহার দ্বৈতকণ্ঠে গাওয়া জেলা পরিচিতিমূলক গান। গানটির সঙ্গে
স্থানীয় বাঙালি ও গারো নৃত্য পরিবেশন করা হয়েছে।
জামালপুরকে ঘিরে
দর্শকপর্বের পাশাপাশি থাকছে নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালি, জেলার ইতিহাস-ঐতিহ্য
ও প্রত্নসম্পদ, তুলসীপুরের ঘোড়ার হাট এবং নদীভাঙন ও বাল্যবিবাহে ক্ষতিগ্রস্ত পরিবার
নিয়ে প্রতিবেদন।
এ ছাড়া শারীরিক
প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রাম
নিয়েও থাকছে বিশেষ মানবিক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হবে চীনের ঐতিহ্যবাহী
শহর সুঝৌর প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন।
অনুষ্ঠানে থাকছে
কাশেম টিভির রিপোর্টার ও নাতির আলাপ, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক বিভিন্ন সামাজিক অসংগতি
নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।
‘ইত্যাদি’র এবারের
পর্ব প্রচারিত হবে ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।
অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও
ভিশন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন