তৌসিফ মাহবুব, সাদনিমা বিনতে নোমান ও বিজরী বরকতুল্লাহ অভিনীত নাটক ‘আপন পর’ দর্শকের মাঝে সাড়া ফেলেছে। প্রকাশের তিন দিনেই নাটকটি দেখেছেন ৮৩ লাখের বেশি দর্শক। নাটকটির গল্পে মা-সন্তানের সম্পর্ক, ভালোবাসা ও ত্যাগের আবেগঘন দিক উঠে এসেছে।
মেজবাহ উদ্দিন সুমনের
চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন রিফাত
চরিত্রে। ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসা ও মমতার অভাব অনুভব করতে থাকে সে। বিশেষ করে
সৎমায়ের কাছ থেকে আপন সন্তানের মতো ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার মধ্যে
তীব্র হয়ে ওঠে।
একপর্যায়ে মায়ের
একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে বড় ধরনের ত্যাগ স্বীকার করে রিফাত। সেই ঘটনাকে কেন্দ্র করেই
এগিয়ে যায় নাটকের গল্প।
রিফাতের মায়ের চরিত্রে
অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘদিন পর তাঁকে পর্দায় দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাঁর
ভক্ত-দর্শকরাও। নাটকে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান।
‘আপন পর’ প্রকাশের
পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি জানিয়েছেন অনেক
দর্শক। কেউ জানিয়েছেন, গল্পের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন। আবার কেউ নাটকটি
দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ার কথা জানিয়েছেন।
এক দর্শক লিখেছেন,
১৩ বছর বয়সে তাঁর মা তাঁকে ছেড়ে চলে যান। একই শহরে থেকেও দীর্ঘদিন মায়ের সঙ্গে তাঁর
কোনো কথা হয় না। নাটকটি দেখে মায়ের জন্য নিজের সেই কষ্টের কথা মনে পড়েছে তাঁর।
আরেক দর্শক নিজের
নাম রিফাত উল্লেখ করে লিখেছেন, ১৬ বছর বয়সে মাকে হারিয়েছেন তিনি। মায়ের আদর, যত্ন ও
ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি নাটকটির গল্পের সঙ্গে মিলে গেছে বলেও জানান তিনি।
নাটকটির নির্মাণ
ও অভিনয়ের প্রশংসাও করেছেন অনেকে। একজন দর্শক পরিচালক ও অভিনয়শিল্পীদের প্রশংসা করে
নাটকটির উপস্থাপনাকে নিখুঁত বলে মন্তব্য করেছেন। আরেকজন নাটকের শেষাংশে মায়ের প্রতি
সন্তানের দায়িত্ব পালনের বিষয়টির প্রশংসা করেছেন।
দর্শকের এমন প্রতিক্রিয়ায়
উচ্ছ্বসিত তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘আপন পর’ প্রকাশের পর দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি।
সবাই অভিনয়ের প্রশংসা করছেন। প্রচুর মানুষ ফেসবুকে তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন।
আবার কেউ কেউ তাঁদের কষ্টের কথাও বলছেন, যা দেখে নিজেও কষ্ট পাচ্ছি। তবে ভালো লাগছে
এই ভেবে যে, আমার অভিনয় দর্শকের মনে ছাপ ফেলতে পেরেছে। একজন অভিনেতা হিসেবে এর চেয়ে
বড় সার্থকতা আর কিছু নেই।’
সিএমভির ব্যানারে
নির্মিত নাটকটিতে তৌসিফ, সাদনিমা ও বিজরী বরকতুল্লাহ ছাড়াও অভিনয় করেছেন সাহেদ শরীফ
খান, সাকিবা বিনতে আলী, মাহমুদুল ইসলাম মিঠু, আশরাফ টুলু, তামুর, অর্থ রাফি, তৌহিদুল
ইসলাম তাইফ, রিপনসহ আরও অনেকে।
নাটকে ব্যবহৃত হয়েছে
‘আদরে আস্তিন’ শিরোনামের একটি গান। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন
মার্সেল। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন