অনন্য গায়কীতে উপমহাদেশের শ্রোতাদের মুগ্ধ করেছিলেন জুবিন গার্গ। গত বছরের এই দিনে প্রয়াত হন জনপ্রিয় এই শিল্পী। তাঁর মৃত্যু এখনো মেনে নিতে পারেননি অসংখ্য ভক্ত। প্রয়াণের এক বছর পর প্রকাশ্যে এলো তাঁর গাওয়া একটি অপ্রকাশিত গান।
বাংলাদেশে গাওয়া
জুবিন গার্গের ‘ফেলে আসা’ শিরোনামের গানটি তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে।
গানটিতে জুবিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রত্না সাহা। তাঁর ইউটিউব চ্যানেলেই গানটি
প্রকাশিত হয়েছে।
গানটির কথা লিখেছেন
কলকাতার গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন।
সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য। গানটির ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়।
চিত্রগ্রহণে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান।
ভিডিওতে অভিনয় করেছেন
তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে দেখা গেছে রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ
দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ানকে।
প্রিয় চট্টোপাধ্যায়ের
মাধ্যমে জুবিন গার্গের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান রত্না সাহা। জুবিনের গান শুনেই বেড়ে
ওঠা রত্নার কাছে তাঁর সঙ্গে গান গাওয়া ছিল দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হলেও
গানটি প্রকাশের আগেই পৃথিবী ছেড়ে যান জুবিন।
গানটি প্রসঙ্গে
রত্না সাহা বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি।
জুবিন গার্গ দাদার গান শুনে আমি বড় হয়েছি। স্বপ্ন ছিল তাঁর সঙ্গে একটি গান গাওয়ার।
সেই স্বপ্ন পূরণ করতে পেরে অনেক খুশি। তবে তিনি বেঁচে থাকলে হয়তো এই সময়ে তাঁর অনুভূতি
জানতে পারতাম। সেটা আমার জন্য বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন,
সেটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।’

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন