সংবাদ

‘ঝরা বকুল’-এর আবারও ছন্দা-সুনেরাহ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

‘ঝরা বকুল’-এর আবারও ছন্দা-সুনেরাহ

রাফাত মজুমদার রিংকু পরিচালিত দর্শকপ্রিয় নাটক ‘ঝরা বকুল’-এ প্রথমবার মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নাটকটি এক কোটিরও বেশি ভিউ অর্জন করে। এবার একই নির্মাতার নতুন একটি নাটকে আবারও মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এই দুই অভিনেত্রী।

তবে নতুন নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন গোলাম ফরিদা ছন্দা। এরই মধ্যে ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।

নতুন নাটকটি প্রসঙ্গে ছন্দা বলেন, ‘এর আগে রিংকুর পরিচালনায় ‘ঝরা বকুল’ নাটকে আমি ও সুনেরাহ মা ও মেয়ের চরিত্রে অভিনয় করে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আবারও আমরা দু’জন মা-মেয়ের চরিত্রে রিংকুরই নতুন একটি নাটকে অভিনয় করেছি। গল্পটা খুব সুন্দর। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভীষণ ভালো লাগবে।’

সুনেরাহর অভিনয়ের প্রশংসা করে ছন্দা আরও বলেন, ‘সুনেরাহ খুব ভালো অভিনয় করে। এখন সে অভিনয়ে আরও ম্যাচিউরড। আগামীতে আরও ভালো করবে। এই নাটকে আমাদের সঙ্গে আরও অভিনয় করেছে ইয়াশ রোহান। সব মিলিয়ে নাটকটি খুব সুন্দর হয়েছে। যে কারণে ‘ঝরা বকুল’-এর চেয়েও আমি এই নাটকটি নিয়ে আরও বেশি আশাবাদী।’

নতুন নাটকের পাশাপাশি বর্তমানে ধারাবাহিক নাটকের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন ছন্দা। ছন্দা জানান, আর কয়েক দিনের মধ্যে রাফাত মজুমদার রিংকুর আরও একটি নাটকে অভিনয় করবেন তিনি। পাশাপাশি শিগগিরই চ্যানেল আইতে প্রচারে আসছে তার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ধারাবাহিক ‘আমাদের নীল বাড়ি’। এ ছাড়া এশিয়ান টিভিতে প্রচারে আসছে হাসান রেজাউল পরিচালিত ‘এরই নাম সংসার’।

অন্যদিকে, সুনেরাহ বিনতে কামাল সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন। এতে তার সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ।

চলচ্চিত্রেও সুনেরাহর রয়েছে উল্লেখযোগ্য অর্জন। ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

রংপুরে জন্ম নেওয়া সুনেরাহর দাদাবাড়ি বগুড়ার আদমদীঘিতে। এবার নতুন নাটকে আবারও মা-মেয়ের চরিত্রে ছন্দা ও সুনেরাহর জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটিই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

‘ঝরা বকুল’-এর আবারও ছন্দা-সুনেরাহ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত