‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য লড়াই করবেন সেরা ১০ ফাইনালিস্ট। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৯টায়। তাহসান খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বঙ্গ ও এনটিভি।
বাংলাদেশের
প্রতিনিধিত্বকারী নির্বাচন করতে আয়োজিত এই গ্র্যান্ড ফিনালে অংশ নেবেন দেশের সেরা ১০
ফাইনালিস্ট। তাদের সঙ্গে থাকবে পাঁচ সদস্যের অভিজ্ঞ বিচারক প্যানেল এবং বাংলাদেশসহ
বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের ভোট।
সেরা
১০ ফাইনালিস্ট হলেন: কৃষান বর্মন, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনজির জিলানী,
নাইম ইমরান শারৎ, নুসরাত জাহান (কৃতি), ভিনটেজ থিওরি, বিটমসফিয়ার এবং দি কুশিয়ারা ওয়েভস।
বিচারক
প্যানেলে রয়েছেন সংগীত ও সংস্কৃতি অঙ্গনের ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর,
হামিন আহমেদ ও শওকত আলী ইমন।
বঙ্গের
প্রযোজনায় আয়োজিত এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বঙ্গের প্ল্যাটফর্মে। পাশাপাশি
টেলিভিশন পার্টনার এনটিভির পর্দায়ও সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। ফলে দেশ-বিদেশের
দর্শক সরাসরি উপভোগ করতে পারবেন গ্র্যান্ড ফিনালের এই আয়োজন।
গ্র্যান্ড
ফিনালের বিজয়ী প্রতিযোগী বা ব্যান্ড আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য
‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফিনালে’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ
পাবেন।
এদিকে প্রতিযোগিতাকে ঘিরে সম্প্রতি ‘ভয়েস অব বাংলাদেশ’ শিরোনামে আনুষ্ঠানিক থিম সং প্রকাশ করেছে বঙ্গ। থিম সং প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনের এই আয়োজনকে ঘিরে উন্মাদনা আরও বেড়েছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন