সংবাদ

রোগীর প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান চসিক মেয়রের

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম

রোগীর প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান চসিক মেয়রের
ছবি : সংবাদ

চিকিৎসক হিসেবে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হতে হলে রোগীদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার মহান ব্রত।

বুধবার (১৪ অক্টোবর) ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেসের (আইএএইচএস) মেডিকেল বিভাগ আয়োজিত ইন্টার্ন বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘একজন চিকিৎসকের সাফল্য শুধু তার ডিগ্রি, দক্ষতা কিংবা পদমর্যাদার ওপর নির্ভর করে না; বরং রোগীর প্রতি তার আচরণ, দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই প্রকৃত সাফল্য প্রতিফলিত হয়।’

নবীন চিকিৎসকদের উদ্দেশে মেয়র বলেন, চিকিৎসাশাস্ত্রে অর্জিত জ্ঞান ও দক্ষতা রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে। রোগীরা চিকিৎসকের কাছে শুধু ওষুধ কিংবা চিকিৎসাসেবা নিতে আসেন না, তারা ভরসা ও আশ্রয়ও খোঁজেন। তাই রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, তার শারীরিক ও মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া এবং যথাযথ সম্মান ও সহমর্মিতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান প্রত্যেক চিকিৎসকের নৈতিক দায়িত্ব। রোগীর আর্থিক ও সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার প্রতি সমান মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসাবিজ্ঞানের প্রতিনিয়ত অগ্রগতি হচ্ছে। পেশাগত জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনা, গবেষণা ও আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।

ইন্টার্নশিপকে চিকিৎসকের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, ‘এ সময়ে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। হাসপাতালে দায়িত্ব পালনের সময় রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান এবং পেশাগত শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চিকিৎসকের একটি আন্তরিক কথা রোগীকে মানসিক শক্তি দিতে পারে, আবার অসৌজন্যমূলক আচরণ রোগীর কষ্ট বাড়িয়ে দিতে পারে।’

অনুষ্ঠানে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সুফি মো. ওমরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আরিফ উদ দৌলার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ড্যাব সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বদিউল আলম বাদল, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, চমেবি রেজিস্ট্রার ডা. সুলতানা রুমা আলম, নিউরোসার্জন ডা. মাজেদ সুলতান, মেডিসিন প্রধান ডা. সৈয়দ জাবেদ, শিশু বিশেষজ্ঞ ডা. রাসেল ফরিদ, চমেক নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিফাত কামাল রনি, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. জায়েদ বাশরী, গাইনি প্রধান অধ্যাপক ডা. মাহরুফা কনম পরাগসহ ইউএসটিসির বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের (আইডিএ) ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রোগীর প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান চসিক মেয়রের

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত