কিছুদিন আগে মুক্তি পাওয়া দর্শকসমাদৃত সিনেমা ‘প্রেসার কুকার’-এ সামিয়া চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাঈমা আলম মাহা। সিনেমাটিতে অভিনয় করে দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসার রেশ কাটতে না কাটতেই এবার নতুন ধারাবাহিক নিয়ে হাজির হয়েছেন তিনি। এটিএন বাংলায় প্রচার শুরু হওয়া ধারাবাহিকটির নাম ‘দলছুট পাখিরা’।
মাহমুদ
হাসান শিকদারের রচনা ও পরিচালনায় নির্মিত ‘দলছুট পাখিরা’য় অন্যতম প্রধান চরিত্রে অভিনয়
করছেন মাহা। ধারাবাহিকটি নিয়ে তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পর ‘দলছুট পাখিরা’ই
আমার অভিনীত নতুন ধারাবাহিক। বলা যায়, গল্পটা আমাকে এবং আমার মতো আরও কয়েকটি চরিত্রকে
ঘিরেই আবর্তিত। আমাদের জীবনেরই গল্প উঠে এসেছে এই ধারাবাহিকে। নির্মাতা অনেক যত্ন নিয়ে
নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। এরই মধ্যে এটিএন বাংলায় প্রচারও শুরু হয়েছে। একটু
একটু করে আমরা সাড়া পেতেও শুরু করেছি। আশা করছি, নাটকটি দর্শকের কাছে প্রিয় হয়ে উঠবে।
কারণ সত্যিকার অর্থেই গল্পটা খুব সুন্দর। আর যেহেতু নাটকটির নির্মাতাই এর রচয়িতা, তাই
তিনি খুব বুঝে-শুনেই এটি নির্মাণ করেছেন।’ মাহা ছাড়াও ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে
অভিনয় করেছেন রেজমিন তুলি, জান্নাত আক্তার সূচি, মেঘা শ্রুতি, আয়েশা আক্তার কণা, ফাতেমা
হীরাসহ আরও অনেকে।
অমির
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করেও আলোচনায় রয়েছেন মাহা। বলা যায়, ক্যারিয়ারের সুবর্ণ
সময়ে রয়েছেন তিনি। এ কারণে নাটকে কাজের ক্ষেত্রেও এখন বেশ বেছে বেছে সিদ্ধান্ত নিচ্ছেন
এই অভিনেত্রী। নিয়মিতই তার কাছে বিভিন্ন নাটকের স্ক্রিপ্ট আসছে। সময় নিয়ে সেগুলো পড়ছেন,
ভাবছেন এবং এরপর কাজ করবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন। সম্মানীর বিষয়টি তার
কাছে আসছে এরপর।
বরিশাল
সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কিছুদিন আগে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান
নিয়েও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। ফিরে গিয়েছিলেন স্কুলজীবনের স্মৃতিতে। মনে পড়েছিল পাঁচ
টাকা দিয়ে স্কুলের সামনে আচার কিনে খাওয়া কিংবা দশ টাকা দিয়ে ঝালমুড়ি খাওয়ার দিনগুলোর
কথা। বন্ধুদের সঙ্গে স্কুল ও পুকুরপাড়ে বসে এসব খাবার খাওয়ার মুহূর্তগুলোর স্মৃতিও
মনে পড়ে তার।
আগামীতে
আরও ভালো গল্পের সিনেমায় কাজ করতে চান মাহা। তবে এই সময়ে বেশি কাজ করার পক্ষপাতী নন
তিনি। ভালো কাজ করলে তা দর্শকের চোখে পড়বেই—এমন ভাবনা থেকেই বেছে বেছে ভালো কাজের অপেক্ষায়
রয়েছেন এই অভিনেত্রী।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন