বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা আয়োজিত ‘শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ’-এর বিশেষ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী ও নন্দিত সংগীতশিল্পী সুমী শারমীন।
এ প্রসঙ্গে
সুমী শারমীন জানান, গুণী শিল্পী ইয়াসমিন মুশতারীর পাশে বসে বিচারকের দায়িত্ব পালন করা
তার জীবনের অন্যতম প্রাপ্তি ও ভিন্নরকম অভিজ্ঞতা। তার বিশ্বাস, ইয়াসমিন মুশতারীর মতো
একজন বরেণ্য শিল্পীর সঙ্গে একই মঞ্চে বিচারকার্য পরিচালনার অভিজ্ঞতা তার আগামী দিনের
পথচলায় বিশেষভাবে ভূমিকা রাখবে।
প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিবারে। শৈশব থেকেই সংগীতচর্চা, সংগীত শিক্ষাদান ও পরিবেশনার সঙ্গে যুক্ত তিনি। ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সংগীত আয়োজনে নিজের স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন এই শিল্পী।
সম্প্রতি
শুভাকাঙ্ক্ষীদের জন্য ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ চালু করেছেন তিনি। শিল্পীর
দীর্ঘ বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা তথ্য যুক্ত হয়েছে এই ওয়েব প্ল্যাটফর্মে। এতে রয়েছে
শিল্পীর জীবনী, গান, অডিও-ভিডিও, পুরস্কার ও অর্জনের তথ্য, অ্যালবাম ও গানের তথ্য,
গুরুত্বপূর্ণ স্থিরচিত্র, প্রকাশিত সংবাদ, সাক্ষাৎকার, মিডিয়া কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমের
তথ্য, বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের তথ্যসহ যোগাযোগের মাধ্যম।
‘ডিজিটাল
আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ ওয়েব প্ল্যাটফর্মটির কনসেপ্ট ও ডেভেলপমেন্ট করেছে আইটি
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লি.’।
এদিকে,
সুমী শারমীনের কণ্ঠে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘পাশ কেটে যেতে পারো’ শিরোনামের একটি
গান। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন শান সায়েক।
এ ছাড়া কিছুদিন আগে সুমী শারমীনের কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘রোদ্দুর কোলাহল’ শিরোনামের আরেকটি গান। গানটির কথা লিখেছেন সুমী শারমীন। সুর ও সংগীতায়োজন করেছেন শান সায়েক।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন