জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্রিড লাইনের আশেপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এবং সংশ্লিষ্ট বিতরণ বিভাগের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়, ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা রাজশাহীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে–নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়া পাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকাসমূহ।
অন্যদিকে, গাইবান্ধায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের সংযোগ লাইনের আশেপাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজ চলবে। এর ফলে গোবিন্দগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
/

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন