সংবাদ

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু
ছবি : সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট।

রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, সৌদির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের মালিকাধীন এএইচ-৬ মডেলের নজরদারি হেলিকপ্টারটি নাজরান অঞ্চলে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই ক্রু কর্মকর্তা প্রাণ হারান।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের তৎপরতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত সংঘাতময় অঞ্চলে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করে চাপ তৈরি করে আসছে ইয়েমেনের হুতিরা, যার পেছনে তেহরানের মদদ রয়েছে বলে দাবি করা হয়।

সূত্র: রয়টার্স

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট।

রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, সৌদির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের মালিকাধীন এএইচ-৬ মডেলের নজরদারি হেলিকপ্টারটি নাজরান অঞ্চলে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই ক্রু কর্মকর্তা প্রাণ হারান।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের তৎপরতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত সংঘাতময় অঞ্চলে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করে চাপ তৈরি করে আসছে ইয়েমেনের হুতিরা, যার পেছনে তেহরানের মদদ রয়েছে বলে দাবি করা হয়।

সূত্র: রয়টার্স

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত